ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন। এ ছাড়াও ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন
নিউজপয়েন্ট সিলেট শিক্ষা ডেস্কঃ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে রেখেছে সরকার। পরিস্থিতি বিবেচনায় পরদিন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় খোলার কথা। কিন্তু করোনা সংক্রমণের বিদ্যমান
ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল এক মহিলার। ৩২ বছরের ওই মহিলার নাম শম্পা চক্রবর্তী। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। হরিদেবপুরের বাসিন্দা শম্পা করোনার পাশাপাশি
রাজধানীর বনশ্রীর ব্লু-অলিভ রেস্টুরেন্টের একজন ওয়েটার জাকারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে পুলিশের সাইবার ক্রাইম ফরেনসিক এক্সপার্ট ও এএসপি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। এএসপি পরিচয়ে ফেসবুকে তার জনপ্রিয়তা বেড়ে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে সারাদেশের চলমান বিধিনিষেধ (লকডাউন) আরও এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো
সুদীর্ঘ সময় ধরে চলমান ফিলিস্তিনি সংকটের স্থায়ী সমাধানে জরুরি নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ফিলিস্তিনি প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের আহ্বানে অনুষ্ঠিত যৌথ আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। শিশু ও নারীসহ নিরপরাধ ফিলিস্তিনি ও অসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র দিয়েছেন মর্মে সাধারণ পরিষদকে অবহিত করেন রাষ্ট্রদূত ফাতিমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত পত্র উদ্ধৃত করে তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। রাবাব ফাতিমা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান এবং ধারাবাহিক ও অবিবেচনাপ্রসূত সহিংসতার জন্য ইসরায়েলকে ধিক্কার জানান। মধ্যপ্রাচ্যে শান্তিপ্রতিষ্ঠায় এবং ফিলিস্তিনি সমস্যার ব্যাপকভিত্তিক, ন্যায়সংগত ও টেকসই সমাধানের লক্ষ্যে কিছু অগ্রাধিকার বিষয় তুলে ধরেন তিনি। যেমন আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকটের মূল কারণ খুঁজে বের করে সমাধানে আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদকে তাদের চার্টার অনুযায়ী পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করা, কোনো ব্যবস্থা গ্রহণ না করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা এবং সব ধরনের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের রেজল্যুশন ২৩৩৪ (২০১৬)সহ এ-সংশ্লিষ্ট সব রেজল্যুশন পরিপালনে ইসরায়েলকে বাধ্য করা। এছাড়া শান্তিপ্রতিষ্ঠার রোডম্যাপ ও মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন নিশ্চিতে সব পক্ষের সঙ্গে জাতিসংঘকে আরো নিবিড়ভাবে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। জরুরিভাবে ফিলিস্তিনি জনগণের মানবিক প্রয়োজনগুলো মেটানোর প্রতি জোর দিয়ে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় সৃষ্ট জাতিসংঘের রিলিফ ফান্ডের (আনরুয়া) সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তির কথা বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর অনুমতি দেওয়া হতে পারে। সীমিত পরিসরে এসব বাস চলার অনুমতি দেওয়া হবে। তবে লঞ্চ ও ট্রেন চালুর বিষয়ে
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ মজলুম রাষ্ট্র ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের চালানো একের পর এক বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর নাজিরবাজার
করোনা মহামারিতে আক্রান্ত একজন মুসলিম রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু জীবন সয়াহ্নে মুমূর্ষু অবস্থায় তাঁকে কলেমা পাঠ করান দায়িত্বরত হিন্দু চিকিৎসক। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী এ চিকিৎসক নিজের মহৎকর্মে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতা বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ এ ঘোষণা