1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ২২ মে, ২০২১

২৩ মে লকডাউন বাড়ছে না কি শেষ?


নিউজপয়েন্ট সিলেট জাতীয় ডেস্কঃ দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে। যা শেষ হবে ২৩ মে মধ্যরাত পর্যন্ত। তবে তারপর কী হবে? এ বিধিনিষেধ আরো বাড়বে নাকি তা স্বাভাবিক হবে সে বিষয়ে রবিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সিদ্ধান্ত জানা যাবে।

 

বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে, বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

কিন্তু কারিগরি পরামর্শক কমিটি বিধিনিষেধ বাড়ানোর ব্যাপারে কোনো সুপারিশ না করায় সরকারের পক্ষ থেকেও বিধিনিষেধ বাড়ানোর সম্ভাবনা কম। এ ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ওপরই গুরুত্ব দেবে সরকার।

 

গত ১৬ মে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম ভার্চুয়াল বিফ্রিংয়ে বলেছিলেন, ‘সরকার পরামর্শ দিয়েছিল, এবারের ঈদে নিজ নিজ অবস্থান ছেড়ে যেন বাইরে না যাই। কিন্তু আমরা দেখেছি, বহু মানুষ এই পরামর্শ উপেক্ষা করে নানাভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন। সেখানে কিছু মর্মান্তিক দৃশ্যও দেখেছি। যারা বাড়িতে গেছেন, এখনো অফিস খোলেনি। স্কুল-কলেজে দেরি করে ফিরলেও কোনো ক্ষতি হচ্ছে না। তারা অন্তত সাত থেকে ১৪ দিন দেরি করে ফিরে আসবেন।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet