নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আগামী শনিবার সকাল সাড়ে ১০ নগরীর ভার্থখলাস্থ খান মঞ্জিলে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং সকাল ১১টায় পরিষদের কার্যালয় বাসিয়া প্রকাশনীতে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভাশেষে উপস্থিত নতুন প্রজন্মের পাঠকদের মধ্যে বই বিতরণ করা হবে।
উল্লেখিত কর্মসূচিতে সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান আয়োজক সংগঠন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।