নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা পীঠ, জৈনপুর মন্দির প্রাঙ্গণে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপংকর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল মালাকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক শৈলেন কুমার কর, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নন্দন চন্দ্র পাল,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক অপন দাস সহ জেলা মহানগরের আরোও নেতৃবৃন্দ।
উক্ত প্রতিনিধি সভায় দক্ষিণ সুরমা থানা শাখার আওতাধীন সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শাখার সর্বস্তরের নেতৃবৃন্দক উপস্থিত ছিলেন।