নিউজ পয়েন্ট সিলেট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
গোবিন্দ গোস্বামী, মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৫ এর পুনঃনিরীক্ষণের ফলাফলে বড় সাফল্য পেয়েছে মৌলভীবাজারের আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাকিয়া আক্তার চৌধুরী মীম।
প্রথম প্রকাশিত ফলাফলে মীম GPA-4.94 অর্জন করেছিল। আজ প্রকাশিত খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলে সে কৃতিত্বের সাথে *GPA-5 (A+) অর্জন করেছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পুনঃনিরীক্ষণে নম্বর যাচাই ও ভুল সংশোধনের পর তার ফল পরিবর্তন হয়েছে। মীমের এই সাফল্যে স্কুল, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মীমের পিতা মোঃ জোসেফ আলী চৌধুরী, সভাপতি, অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ), আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ এবং সহ-সভাপতি, সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব। তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ। মীমের এই সাফল্য আমাদের পরিবার এবং স্কুলের জন্য গর্বের বিষয়। তার অক্লান্ত পরিশ্রম সার্থক হয়েছে। আমি স্কুলের সকল শিক্ষক ও সবার কাছে দোয়া চাই, সে যেন ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে।
*ফলাফল:*
পূর্বের ফলাফল: GPA-4.94
পুনঃনিরীক্ষণের পর: GPA-5 (A+)
মীম সকলের কাছে দোয়া প্রার্থী।