নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত বক্তা মাহমুদুল হাসান গুনবীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৫ জুলাই) সকালে গুনবীকে গ্রেপ্তারের বিষয়টি জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগে গত মে মাসে আবু সাকিব ওরফে আল আমিন নামে এক তরুণকে গ্রেপ্তার করার পর রাজধানীর শেরে-বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়েছিল, সেখানে হাসান গুনবীর নামও ছিল।
র্যাবের বলছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি ‘মানহাজি’ নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরও দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।