নিউজ পয়েন্ট সিলেট
শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের স্বনির্ভর করতে নানা উপহার সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ জুলাই) সকালে রোহিঙ্গাদের হাতে সেই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
ভাসানচরে তখন মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। আর এর মাঝেই ওয়্যার হাউসের সামনে শুরু হয় উৎসবের আনন্দ। রোহিঙ্গা তরুণরাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভ্যান চালিয়ে মাঠে নিয়ে আসে। এর মধ্যে ভ্যান গাড়ি যেমন রয়েছে, তেমনি রয়েছে সেলাই মেশিন, মাছ ধরার জাল, গরু-ছাগল, সেলুনের উপকরণ, কাঠ মিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানের যন্ত্রপাতি।