1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ১৪ জুলাই, ২০২১

করোনা আক্রান্ত জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা-মা


করোনা আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিমের বাবা ও মা। বাবা মাহবুব হাবিব ও মা রহিমা খাতুন দু’জনকেই বগুড়া থেকে ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মা-বাবার অসুস্থতার খবর শুনেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন মুশফিক। 

বিসিবি মিডিয়া ম্যানেজারের পক্ষ থেকে জানা যায়, ‘এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই সবচেয়ে জরুরি। এ কারণেই দ্রুত সে দেশে ফিরে যাচ্ছে। তার পরিবারের প্রতি পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল।’ 

জিম্বাবুয়ে সফরের আগে থেকেই আলোচনায় মুশফিক। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সে আবদার মেনে তাকে ছুটিও দিয়েছিল বিসিবি। 

এরপর ইনজুরিতে পড়ার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তবে শেষ পর্যন্ত মাঠে ফিরেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ফিরতে হচ্ছে সিরিজ না খেলেই। তার ফিরে আসার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বোর্ড। 

হঠাৎ বাবা-মায়ের অসুস্থতা পুরো পরিস্থিতিই বদলে দিল তার।  

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet