1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৭ মে, ২০২১

হেরে লিগের আশা শেষ বার্সার


ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হেরে সোমবার (১৭ মে) লিগ শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল বার্সেলোনার। লিওনেল মেসির গোলে ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত সান্তি মিনার জোড়া গোলে সেল্টার কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর তাতেই লিগ জয়ের আশা শেষ হয়ে যায় বার্সার।

নিজ নিজ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো আর দুইয়ে রিয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে তাই তো শীর্ষ দুই দলের পয়েন্ট ব্যবধান দাঁড়াল যথাক্রমে সাত ও পাঁচ।

তবে লিগের ৩৭তম ম্যাচে এসেও লিগ শিরোপা নির্ধারণ হয়নি। লা লিগার শিরোপা নির্ধারণ হবে মৌসুমের শেষ ম্যাচে এসে। শেষ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজ ম্যাচে জিতলে শিরোপা ঘরে তুলবে। আর ড্র কিংবা হারের সঙ্গে রিয়াল মাদ্রিদ নিজেদের ম্যাচে জিতলে শিরোপা উঠবে বর্তমান চ্যাম্পিয়নদের ঘরেই।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet