1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ৪ মে, ২০২১

আইপিএল বন্ধ করতে দিল্লির উচ্চ আদালতে মামলা


নিউজপয়েন্ট সিলেট স্পোর্টস ডেস্কঃ করোনার প্রকোপে ভয়াবহ দিন পার করছে ভারত। দিল্লির করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আর সেই দিল্লিতেই চলছে আয়োজনের রোশনাই। ফলাফল করোনা থেকে ছাড় পেল না আইপিএল আয়োজনও। এই ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর ভেতরেও।
বায়ো বাবল থাকা অবস্থার মাঝেও আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের কয়েকজন। আইসোলেশনে পাঠানো হয়েছে দিল্লি ক্যাপিটালস দলকে। বাতিল হয়েছে অনুশীলন।
করোনা মহামারির মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালিয়ে যাওয়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আইপিএল বন্ধে ভারতে মামলা হয়েছে। দিল্লির উচ্চ আদালতে মামলা করা হয়েছে। আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজসেবক ইন্দর মোহন সিংহ আইপিএল বন্ধ করার দাবিতে মামলা করেছেন।
মামলাকারী দুই আইনজীবী জানান, ভারতের সরকার মানুষের স্বাস্থ্যগত দিকের চেয়েও আইপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই আইপিএল বন্ধ করার জোর আবেদন জানিয়েছি।
নিউজপয়েন্ট সিলেট/ শর্মাজী 
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet