নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১২ মে, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল ফিতর উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেট পরিবার এর পক্ষ থেকে পাঠক,পাঠিকা, সাংবাদিক,শুভানুধ্যায়ী এবং একই সাথে সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন নিউজ পয়েন্ট সিলেট এর প্রকাশক সামছুল ইসলাম দলা ও সম্পাদক জয়ন্ত গোস্বামী।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নিউজ পয়েন্ট সিলেট এর প্রকাশক ও সম্পাদক বলেন,
ঈদ মানে খুশি,ঈদ মানে আনন্দ। আর সেই খুশি-আনন্দকে সকলের সাথে মিলেমিশে ভাগ করে নেওয়ার প্রয়াসই ঈদ। কিন্তু করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষের আনন্দকে ম্লান করে রেখেছে।
এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর।তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনে আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-ফিতর উদযাপন করতে হবে বলে মনে করছি।
পবিত্র ঈদুল ফিতরের এই মাহেন্দ্রক্ষণে উনারা বলেন, অতিস্বল্প সময়ে পাঠকদের আস্থা অর্জনে গর্বিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ পয়েন্ট সিলেট সকলের ভালোবাসার খুশি-আনন্দে ঈদ যোগ করেছে অনন্ত চূড়া।
সাধারণ মানুষ ও পাঠকদের আস্থা-নির্ভরতায় নিউজ পয়েন্ট সিলেট এগিয়ে যাচ্ছে। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রয়াসে নিউজ পয়েন্ট সিলেটের স্বল্প সময়ে অভাবনীয় অগ্রগতি।
সিলেট সহ দেশ-বিদেশের জনসাধারণের অনুপ্রেরণাই আমাদের পথ চলার মূল পাথেয়। আমরা দেশ,মুক্তিযুদ্ধ,সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা সার্বজনীনতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সকলের সার্বিক সহযোগীতার ফলশ্রুতিতে নিউজ পয়েন্ট সিলেটের আজকেই এই অবস্থান। পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ পয়েন্ট সিলেট সিলেট সহ দেশ-বিদেশের সর্ব পর্যায়ের তাৎক্ষণিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর। সেই প্রত্যাশা থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার নিরাপদ জীবন ও সার্বিক মঙ্গল কামনা করে নিউজ পয়েন্ট সিলেট।