নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ১১ মে, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোগলাবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি হাজী আব্দুল মতিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস শহীদ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, একমাস সিয়াম সাধনার পর আবারো সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দকে খুশির মাত্রা অনেকটাই কমিয়ে দিয়েছে মহামারী এই করোনাভাইরাস।
করোনা সারা বিশ্বের মানুষের আনন্দকে ম্লান করে রেখেছে। চারিদিকে মৃত্যু এবং বাড়ছে আক্রান্ত।
আসুন আমরা সকলে পবিত্র ঈদ-উল-ফিতরের মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
পবিত্র এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এই প্রত্যাশা করি