1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২ মে, ২০২১

দঃ সুঃ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানের পিতৃবিয়োগে ব্যারিষ্টার এম.এ সালামের শোক


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান এর পিতা মখলিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

আজ রবিবার ভোর ৬টার দিকে সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি ।

মখলিছ মিয়া দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর । আজ বাদ আসর দক্ষিণ সুরমার লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মখলিছ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম.এ সালাম।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet