1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ


নিউজপয়েন্ট সিলেট ডেস্কঃ করোনা মোকাবিলায় ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।
বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জরুরি ওষুধ এবং চি‌কিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলা‌দেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
ক‌রোনায় প্রাণ হারা‌নো ভারতীয়‌দের জন্য গভীর দুঃখ ও সম‌বেদনা জানা‌চ্ছে বাংলাদেশ। নিকট প্রতি‌বে‌শী হি‌সে‌বে বাংলা‌দেশ ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা কর‌তে চায়। ভার‌তের এই ক‌ঠিন সম‌য়ে বাংলা‌দেশ ভারতীয়‌দের জন্য প্রার্থনা কর‌ছে।
ভারত চাই‌লে বাংলা‌দেশ আরও সহ‌যো‌গিতার হাত বা‌ড়ি‌য়ে দেবে ব‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করেছে।
বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৬৪৫ জনের। একই সময়ে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জনের দেহে নতুন করে ভাইরাসটির সংক্রমণ হয়েছে।
আগের দিন মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ভারতে একদিনে ৩ হাজার ৩০৬ জন করোনায় মারা যান।
করোনায় ভারতজুড়ে সবমিলিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। শনাক্ত দাঁড়িয়েছে এক কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৩০ জনে।
নিউজপয়েন্ট সিলেট/এসএস
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet