1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

শাবির ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা পজিটিভ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। সোমবার (২৬ এপ্রিল) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার শাবির ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ২৯জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ১০জন এবং হবিগঞ্জের ১২ জন।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet