1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে


চলমান লকডাউন শেষে ফের চালু হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনলাইন শিক্ষা কার্যক্রম। রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বুয়েট ওয়েবসাইটে চলতি টার্মের একটি সংশোধিত ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

নতুন সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল থেকে পুনরায় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, চলমান লকডাউনের কারণে দ্বিতীয় দফায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত করেছিল বুয়েট প্রশাসন।

গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় চলমান ছুটি বর্ধিত করে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত  এই অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে জানুয়ারি’২১ টার্মের ক্লাস অনলাইনে শুরু করলেও করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet