1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

আজ থেকে সিলেট রুটে চলবে ১১টি ফ্লাইট


করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ১৬ দিন বন্ধ থাকার পর  বুধবার (২১ এপ্রিল) অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বুধবার সকাল থেকে বেসরকারি দু’টি সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার অভ্যন্তরীণ পথে তাদের ফ্লাইট পরিচালনা করে। অন্যদিকে, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে। সিলেট রুটে প্রতিদিন ১১টি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর ও সৈয়দপুরে গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বন্দর অফিসের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকাল থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও বরিশালে পাঁচটি ফ্লাইট গেছে।

আরেক বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার জানিয়েছে, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট রুটে প্রতিদিন ১১টি ফ্লাইট পরিচালনার শিডিউল রয়েছে তাদের।

বিশেষ ফ্লাইট ছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুটেও কোনো ফ্লাইট পরিচালনা হচ্ছে না।প্রবাসী কর্মীদের যাতায়াতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালানো হচ্ছে বলে বেবিচক আগেই জানিয়েছে।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, লকডাউনের কারণে বন্ধ থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট থেকে ফের চালু হয়েছে গতকাল বুধবার থেকে। তবে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet