1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায়: আহত ৪ জন


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট- তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজারে লরি বোঝাই। এক্সকেভেটর উল্টে টমটম অটোরিকশা ও মোটর সাইকেলের  ৪ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল)  বিকেল সাড়ে ৫ টায় জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের  চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফলং থেকে ছেড়ে আসা একটি লরিতে এক্সকেভেটর নিয়ে দ্রুত গতিতে সিলেট শহরের দিকে যাচ্ছিল। স্কুল গেইটের সামনে  শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য নির্মিত স্পিড ব্রেকারে ঝাঁকুনি খাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশা উপর উলটে পড়ে। এতে করে সেটা দুমড়েমুচড়ে যায়।  টমটমে  থাকা ৩ যাত্রী ও পাশে থাকা মোটরসাইকেলের ১ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন।  ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করেন।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ওসমানী হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উপজেলার ঘাটেরচটি গ্রামের কামাল উদ্দিন (৫০), একই গ্রামের মুজিবুর রহমান (৪০), জাবেদ আহমেদ (২৬)। খাদিমপাড়া ইউনিয়নের পরগণা এলাকার বাসিন্দা হিরণ মিয়াও (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet