নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে পবিত্র রমজান ও করোন মহামারীর দূর্যোগ উপলক্ষে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা,ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক।
সোমবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোরসোনা গ্রামের ফয়জুল ইসলাম গেদুলের বাড়িতে গরীব-দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউপির জাপার আহবায়ক নাজির মিয়ার সভাপতিত্বে ও ফয়জুর রহমান গেদুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির সিলেট জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সিলেট জেলা যুব সংহতির সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আক্তার হোসেন ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য – আমিনুর রহমান চৌধুরী সিফতা।
এসময় আরোও উপস্থিত ছিলেন- লায়েক আহমদ জিকো, শিপন আহমদ মালাই, ইউনুছ মিয়া, আমির আলী, আব্দুল খালিক, ফজলু, আলম ও মুক্তার আলী প্রমূখ।