1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

স্কুলছাত্রীর ভিডিও-ছবি ধারণ করে ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে এক স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। আজ শুক্রবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষক রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার ফয়জুল হকের ছেলে।

জানা যায়, নগরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সাবেক শিক্ষক আয়াতুল ইসলাম গত তিন বছর আগে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বাথরুমের মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি দেখিয়ে একাধিকবার ওই ছাত্রীকে অশ্লীল ছবি ইমু, ম্যাসেঞ্জার এবং হোয়াটসআ্যাপে তার কাছে পাঠাতে বাধ্য করে। এতে রাজি না হলে বন্ধু, বান্ধবীকে পাঠানোর এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। তিন বছর যাবত ছাত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঞা জানান, স্কুলছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আয়াতুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করেন। শিক্ষকের মোবাইল ফোন থেকে মেয়েটির শতাধিক অশ্লীল ছবি উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet