1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

গলছে এন্টার্কটিকার বরফ, ডুববে কয়েকটি মহাদেশের বিশাল অংশ


নিউজপয়েন্ট সিলেট আন্তর্জাতিক ডেস্কঃ উষ্ণায়নের বদৌলতে বিশ্বের তাপমাত্রা আর ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই অ্যান্টার্কটিকায় পুরু বরফের স্তর যতটা এলাকা জুড়ে রয়েছে, তার এক-তৃতীয়াংশই গলে যাবে। ডুবে যাবে নিচে চাপা পড়ে থাকা সাগরে। সাম্প্রতিক একটি আন্তর্জাতিক স্তরের গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে।

 

গবেষণা বলছে, এর ফলে পৃথিবীর সব ক’টি মহাসাগরের পানির স্তর ২ থেকে ৪ মিটার উঠে আসবে। তাতে তলিয়ে যাবে কয়েকটি মহাদেশের বিশাল অংশও।
আন্তর্জাতিক গবেষকদলের নেতৃত্ব দিয়েছেন ব্রিটেনের রেডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
অ্যান্টার্কটিকায় ভাসমান পুরু বরফের স্তর বা চাঙরগুলো উত্তরোত্তর বেড়ে চলা উষ্ণায়নের বদৌলতে কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা নিয়ে এই প্রথম এতটা পুঙ্খানুপুঙ্খ গবেষণা চালানো হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’ এ।

 

 

গবেষকরা জানিয়েছে, বিশ্বের গড় তাপমাত্রা আর ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই অ্যান্টার্কটিকার ৫ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে থাকা পুরু বরফের স্তরগুলোর ৩৪ শতাংশ গলে যাবে। এর মধ্যে রয়েছে পুরো অ্যান্টার্কটিকা পেনিনসুলার ৬৭ শতাংশ বরফের চাঙর। বিশ্বের গড় তাপমাত্রা যদি এখনকার চেয়ে আর ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তা হলে বরফের চাঙরগুলোর গলে যাওয়ার পরিমাণ হবে অর্ধেক।
গবেষকরা দেখেছেন সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে অ্যান্টার্কটিকার ৪টি বরফের স্তর। তার মধ্যে অন্যতম ‘লারসেন-সি’।

 

নিউজপয়েন্ট সিলেট/আ বা/ এসএস

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet