1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউনের বিষয়ে ভাবছে সরকার-ওবায়দুল কাদের


দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সারাদেশে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিনকে দিন করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। একই সঙ্গে মানুষের মধ্যে অবহেলা ও উদাসীনতা বাড়ছে।

সেতুমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দেয় সরকার। চলমান এই লকডাউনে মানুষের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলে জানান ওবায়দুল কাদের।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet