1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

সেলুনে পাঠাগার, জ্ঞানপিপাসু কাস্টমারদের ভিড়


নীলফামারী জেলার সৈয়দপুরের তুলসীরাম সড়কের পাশে বিসমিল্লাহ সেলুনে গড়ে উঠেছে পাঠাগার।
অভিনব এই সেলুনটির ভেতরে গেলেই দেখা যায় এক টুকরো পাঠাগার। শাহজাদা ইসলাম (৩০) নামে সেলুনের এক কারিগর এটি গড়ে তুলেছেন। তাকে সহযোগিতা করেছে সেতুবন্ধন পাঠাগার। একজনের চুল কাটানোর সময় অন্যরা বই পড়েন।

এখানে আছে ৫০টি বই। তিন মাস পর বই পরিবর্তন করা হয়। গতবছর বিসমিল্লাহ সেলুনে মাত্র ২০টি বই দিয়ে যাত্রা শুরু হয় সেলুন পাঠাগারটির। সেলুনের স্বত্বাধিকারী শাহজাদা বলেন, ‘বই পড়তে আমার খুব ভালো লাগে। আমার দোকান যত দিন থাকবে, এই পাঠাগারও তত দিন থাকবে।’

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet