1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সুড়ুঙ্গের এ পারে সিলেট, অপারে ভারতঃচোরাই কারবার সহ বিভিন্ন অপকর্মের সন্ধান


নিউজ পয়েন্ট ডেস্কঃ বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটারের এক সুড়ুঙ্গের সন্ধান পাওয়া গেছে। আসামের করিমগঞ্জ জেলায় বালিয়া এলাকায় এ সুড়ুঙ্গের খোঁজ পায় ভারতীয় পুলিশ।

কলকাতাভিত্তিক পত্রিকা আনন্দবাজার জানায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২০০ মিটারের এ সুড়ুঙ্গের খোঁজ পাওয়া যায়। সুড়ুঙ্গটির এপারে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ, ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ।

গত রোববার করিমগঞ্জের নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। অপহরনের পর বাড়িতে ফোন দিয়ে পাঁচ লক্ষ টাকা মুক্তিপন হিসেবে দাবি করা হয়। যে নাম্বার থেকে ফোন করা হয়েছিল সেটি ছিল একটি বাংলাদেশি নাম্বার। এজন্য পরিবারের মধ্যে চিন্তাটাও একটু বেশি হতে থাকে।

অপহরন হওয়া দিলোয়ার হোসেনের বড় ভাই বুধবার নিলামবাজার থানায় অপহণের অভিযোগ করেন। তারপর পুলিশের পরামর্শে অপহরণকারীদের সাথে মুক্তিপনের টাকা নিয়ে দাম কষাকষি করা হয়। কিন্তু অপহরণকারীরা পাঁচ লক্ষ টাকাই দিতে বলে। উপায় না পেয়ে পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হয় দিলোয়ারের পরিবার। দুষ্কৃতিকারীরা মুক্তিপনের টাকাগুলো পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিম উদ্দিনের কাছে দিতে বলে। যার ফলে সূত্র পেয়ে যায় পুলিশ।

ওই দিনই (বুধবার) এলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করার মাধ্যমে সুড়ুঙ্গপথের কথা জানা গেলে সীমান্তবর্তী এলাকায় তদন্তে নামেন করিমগঞ্জ জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝাঁ। খবরটি জানতে পারলে দিলোয়ার হোসেনকে ছেড়ে দেয় দুষ্কৃতিকারীরা। এরপর তার মাধ্যমে সকল ঘটনা জানা যায়।

এ সুড়ুঙ্গপথ চোরাই কারবার সহ বিভিন্ন অপকর্মে দুষ্কৃ্তিকারীরা নিয়মিত ব্যবহার করে বলে জানান অপহৃত দিলোয়ার।

ময়ঙ্ক কুমার ঝাঁ জানান, সুড়ঙ্গটির ভারত প্রান্তের মুখ বন্ধ করতে ইতমধ্যেই বিএসএফকে বলা হয়েছে। তিনি বিএসএফ কমান্ডেন্টের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। আন্তর্জাতিক অপহরণকারী চক্রের ভারতের প্রান্তের সবাইকে শীগ্রই গ্রেফতার করা হবে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet