নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
নিউজ পয়েন্ট ডেস্কঃ সিলেটের কুমারগাওয়ে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানী (পিজিসিবি)-এর নিয়ন্ত্রনাধিন গ্রিড লাইনে আগুনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুৃরো সিলেট। গতকাল (১৭ নভেম্বর) সকাল ১১ টা থেকে সিলেটের পিডিবি ও পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
ফলে,বিদ্যুতবিহীন অবস্থায় রয়েছে সিলেট মহানগর ও এর আশপাশের এলাকা।
এখন পর্যন্ত সিলেটের বিদ্যুত সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফেরেনি।এদিকে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয়ে বিপাকে পড়েছেন মহানগর এলাকার লোকজন।
বিশেষ করে বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন বাসা-বাড়ি ও হাসপাতালে রোগীরাও পড়েছেন বিপাকে। সেসঙ্গে বিদ্যুৎ না থাকায় অফিস আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) খন্দকার মোকাম্মেল হোসেন বুধবার সকালে বলেছেন, গতকাল রাত থেকে প্রায় ৪০০ কর্মী কাজ করছেন। আজ দুপুরের আগে মেরামত করা কিছু পিলার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলের দিকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
তবে বাকি এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী।