নিউজ পয়েন্ট সিলেট
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতনী বিদ্যার্থী সংসদ, সিলেট মহানগরের উদ্যোগে তিন দিনব্যাপী শ্রী শ্রী গণেশ চতুর্থী মহোৎসব সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী আয়োজনে পূজার্চনা, ভোগ নিবেদন, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশন, ধুনুচি নৃত্যসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহোৎসবের শেষ দিন ১৬ সেপ্টেম্বর (বুধবার) নগর পরিক্রমায় প্রতিমা নিরঞ্জন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সনাতনী বিদ্যার্থী সংসদ, সিলেট মহানগরের সভাপতি অপু চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবির তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরের আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ, অমৃত কোং সিলেট ডিপো’র ব্যবস্থাপনা পরিচালক পলাশ ধাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সনাতনী বিদ্যার্থী সংসদ সিলেট মহানগরের উপদেষ্টা অধ্যাপক ড.হিমাদ্রি শেখর বিশ্বাস,সনাতনী বিদ্যার্থী সংসদ সিলেট মহানগরের উপদেষ্টা জয়ন্ত গোস্বামী।
মহোৎসবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিশ্বরূপ চক্রবর্তী অন্তু, সদস্য সচিব দুর্জয় সরকার ও কোষাধ্যক্ষ শাওন দেব, শ্রীবাস মালাকার, প্রত্যয় চক্রবর্তী, সৃজন চন্দ্র, প্রণব ব্রহ্মচারী, বিশাল চন্দ, বিক্রম দাশ, স্নেহাশীষ চক্রবর্তী, প্রীতম ভৌমিক, জীবন রায়, বিক্রমাদিত্য ভট্টাচার্য, শ্রাবন্তী দাশ রাই, তিশা সিনহা, প্রীতম রায়, শুভাশিস চক্রবর্তী, একান্ত তালুকদার, প্রান্তসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মহাধুমধামে অনুষ্টিত এ অনুষ্টানের সাংস্কৃতিক সন্ধ্যায় ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮ ঘটিকায় ভক্তিমুলক গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন বাঁধন মোদক।
আয়োজকরা জানান, ধর্মীয় চেতনা, ভক্তি, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে সনাতনী সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষে ভক্ত ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।