1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

Jusef chowdhury

বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কামালপুর-উত্তর পৈলভাগ রাস্তা পরিদর্শনে ইউএনও ও সদর বিএনপি সভাপতি


নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের কামালপুর মৌজার উত্তর পৈলভাগ এলজিইডি রাস্তা পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু।

সোমবার (৩১ আগস্ট) ২০২৬ বিকাল ৪টায় সরেজমিনে গিয়ে তারা রাস্তার বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় জটিলতা নিরসন করে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাস দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাদাহাত হোসেন, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মোঃ জোসেপ আলী চৌধুরী, ৩নং কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বেলাল হোসেন, ইউপি সদস্য মো. সামছুল ইসলাম ও মো. আজাদ মিয়া, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান সফি, সাবেক সদর উপজেলা বিএনপির সহ সাংগটনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ক্কারী শামীম আহমদ, কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মো. বসর আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. খালেদ সাইফুল্লাহসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে নেতৃবৃন্দ আকস্মিকভাবে উত্তর পৈলভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় প্রধান শিক্ষিকা বাবলি সেন ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী খান স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধানের আশ্বাস দেন ইউএনও ও বিএনপি সভাপতি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet