1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মির্জা সম্রাটের মায়ের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক


জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের মা সালাতুন নেছা (৭০) বুধবার সকালে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের গর্ভধারিনী মাতা একজন দ্বীনদার ও পরহেযগার নারী ছিলেন। পরোপকারি ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীর কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র।

নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত, পরকালে জান্নাত কামনা করছি এবং তাঁর রেখে যাওয়া শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানাই।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet