1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্


বিয়ানীবাজার ইউনিভার্স্যাল কলেজ’র ৪র্থ ব্যাচ (২০২২-২৩) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস গতকাল ১৬ই ফেব্রুয়ারি কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত।

কলেজের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ এঁর সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান সৈকত এঁর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার পৌরসভার মেয়র জি.এস. ফারুকুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার এমন মনোরম পরিবেশ বিয়ানীবাজারে এই প্রথম, নবীন শিক্ষার্থীদের এই পরিবেশের পূর্ণ সুযোগ নিয়ে সম্ভাবনাময় জীবনকে রাঙিয়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মার্কেটিং পরিচালক এম.এ. মান্নান মিন্টু।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আ.ফ.ম. শামসুদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক জাহেদ আহমদ, অর্থনীতি বিভাগের প্রভাষক আনিকা আফরিন, প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet