1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শনিবার, ৯ জুলাই, ২০২২

পাঠক,সাংবাদিক,শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনসাধারণকে নিউজ পয়েন্ট সিলেটের ঈদ শুভেচ্ছা বার্তা


নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আযহা উপলক্ষে নিউজ পয়েন্ট সিলেট পরিবার এর পক্ষ থেকে পাঠক,সাংবাদিক,শুভানুধ্যায়ী এবং একই সাথে সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা,অভিনন্দন ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন নিউজ পয়েন্ট সিলেট এর প্রকাশক সামছুল ইসলাম দলা ও সম্পাদক জয়ন্ত গোস্বামী।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় নিউজ পয়েন্ট সিলেট এর প্রকাশক ও সম্পাদক বলেন, পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার প্রত্যয়ে প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মনোনিবেশ করি।

পবিত্র ঈদুল আযহার এই মাহেন্দ্রক্ষণে উনারা বলেন, অতিস্বল্প সময়ে পাঠকদের আস্থা অর্জনে গর্বিত অনলাইন নিউজ পোর্টাল নিউজ পয়েন্ট সিলেট সকলের ভালোবাসার খুশি-আনন্দে ঈদ যোগ করেছে অনন্ত চূড়া।

সাধারণ মানুষ ও পাঠকদের আস্থা-নির্ভরতায় নিউজ পয়েন্ট সিলেট এগিয়ে যাচ্ছে। পাঠক, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রয়াসে নিউজ পয়েন্ট সিলেটের স্বল্প সময়ে অভাবনীয় অগ্রগতি।

সিলেট সহ দেশ-বিদেশের জনসাধারণের অনুপ্রেরণাই আমাদের পথ চলার মূল পাথেয়। আমরা দেশ,মুক্তিযুদ্ধ,সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা সার্বজনীনতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সকলের সার্বিক সহযোগীতার ফলশ্রুতিতে নিউজ পয়েন্ট সিলেটের আজকের এই অবস্থান। পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ পয়েন্ট সিলেট সিলেট সহ দেশ-বিদেশের সর্ব পর্যায়ের তাৎক্ষণিক সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে বদ্ধপরিকর। সেই প্রত্যাশা থেকে ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার নিরাপদ জীবন ও সার্বিক মঙ্গল কামনা করে নিউজ পয়েন্ট সিলেট।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet