1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ২৯ মে, ২০২২

জগন্নাথপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান


নিউজ পয়েন্ট সিলেট ডেস্ক:: ২৯/০৫/২০২২ইং তারিখ রোজঃ রবিবার, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কচুকান্দি বাজার, রসুলগঞ্জ বাজারে এবং সিলেট জেলার বিশ্বনাথ বাজারে ভোক্তা অধিদপ্তর এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৭ এর এক যৌথ অভিযান পরিচালিত হয়।

এই সময় ৩টি বাজারে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। ৩টি বাজার থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, অবৈধ ইন্ডিয়ান নাসির পাতা বিড়ি, নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি, ব্যান্ডরোল বিহীন বলা বিড়ি সহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ পন্য, ক্ষতিকারক টেষ্টি লবন সহ বিভিন্ন ধরনের অবৈধ পন্য জব্দ করা হয়, জড়িত ৫জন ব্যবসায়ীকে নগদ ৪৫০০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর (সিলেট) এর সহকারি পরিচালক জনাব আমিরুল ইসলাম মাসুদ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৭ এর সদস্যবৃন্দ

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet