1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

দক্ষিণ সুরমায় ৪ র্থ নিজ জালালপুর সুপারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন”


নিজস্ব প্রতিবেদক:: দক্ষিণ সুরমার জালালপুরে নিজ জালালপুর যুব সমাজের উদ্যোগে ৪ র্থ নিজ জালালপুর সুপার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও
পুরস্কার বিতরণী অনুষ্টান গত ২ এপ্রিল শনিবার বিকালে অনুষ্টিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরি সভাপতি সাবেক ছাত্রনেতা কিবরিয়া আহমদ অপু।
উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে তরুণ উদীয়মান ধারাভাষ্যকার ফাহিম রহমানের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ফজির আলী,১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন,ফুটন্ত শাপলা স্পোটিং ক্লাবের প্রতিষ্টাতা পরিচালক লায়েক আহমদ,যুবনেতা জামাল উদ্দিন,বাবুল আক্তার, শাহ রাসেল আহমদ,সিরাজ উদ্দিন,মুরাদ হোসেন রাসেল,ছাত্রনেতা হাসান আহমদ প্রমুখ।
খেলায় পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই,সহকারি পরিচালকের দ্বায়িত্বে ছিলেন গিয়াস উদ্দিন গিয়াস ও সালাউদ্দিন সালাই।
খেলায় ওরা ১৩ জন নিজ জালালপুর ফুটবল দল ২-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সলআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet