1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত


নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ সিলেট নগরীর কাজীটুলাস্হ কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দূপুরে কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. আবুল ফতেহ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা সুলতানা ও কমলেশ মিস্ত্রির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুরশেদা রহমান চৌধুরী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাফিয়া খাতুন,নাসিমা খাতুন ফেরদৌসী, জামাল উদ্দীন, ফজলুর রহমান, পলি রানী,সূচনা দাস,সাহেদ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী ফারজানা আফরিন নিহা,গীতা পাঠ করেন জয়শ্রী দাস।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet