1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

দিরাইয়ে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে


দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিরাই উপজেলা যুবলীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ২টার দিকে দলীয় কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালি শেষে দিরাই আওয়ামীলীগের কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিরাই পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ চৌধুরী’র পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, যুবলীগ নেতা লালন মিয়া, কলিম উদ্দিন, কামরুজ্জামান, পৌর কাউন্সিলর আবুল কাশেম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, বিশ্বজিৎ রায় মিটু, ইকবাল সরদার,সদরুল ইসলাম, সালাউদ্দিন,ছাত্রলীগ নেতা সাহেল আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet