1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

হিন্দু ছাত্র মহাজোট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গীতাশিক্ষা কেন্দ্র সনাতনী বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত


বিশেষ প্রতিনিধি:: আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গীতাশিক্ষা কেন্দ্র সনাতনী বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর গ্রামে।

সনাতন ধর্মের শিক্ষা ও চর্চার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে সনাতনী বিদ্যাপীঠ।

বিতরণ করা হয়েছে শ্রীমদ্ভগবত গীতাসহ শিক্ষা উপকরণ।
যা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষিত করে তুলবে।

অর্থায়ন করেছেন সনাতন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উক্ত সনাতনী বিদ্যাপীঠের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী শোভন দেব, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শ্রী শৈলেন সূত্রধর, সদস্য শ্রী মিন্টু সূত্রধর আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শ্রী সৌরভ ঘোষ সাগর, সাধারণ সম্পাদক শ্রী সুব্রত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী লিপ্টু দাস সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী জীবন দাস, দপ্তর সম্পাদক শ্রী শুভজিৎ দাস, সহ-দপ্তর সম্পাদক শ্রী সঞ্জয় দাস, সাংস্কৃতিক সম্পাদক শ্রী পরিমল দাস, শ্রী নরোত্তম দাস ও কাঠইর গ্রামবাসী।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet