1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নিখিল জৈনের সঙ্গে নতুন সমীকরণ শ্রাবন্তীর! মুখ খুললেন নুসরত জাহানের প্রাক্তন


টলিউডের গড়ে উঠছে নতুন সমীকরণ।

নিখিলের বস্ত্র বিপণির জন্য শ্যুট করেছেন শ্রাবন্তী। কালো এবং বেগনি রঙের লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। খোলা চুল, লাল লিপস্টিকে তিনি সুন্দরী। শ্রাবন্তীর ছবিতে ঋণ স্বীকার দেখলে জানা যায় নিখিলের বস্ত্র বিপণির পোশাক পরেছেন তিনি। তাঁর রূপটানের দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষাল। ঘটনাচক্রে তিনিও নুসরতের কাছের বন্ধু। নিখিল এবং নুসরতের বিয়ের অনুষ্ঠানে তাঁদের সঙ্গে সন্দীপও উড়ে গিয়েছিলেন সুদূর তুরস্কে।

শ্রাবন্তীর ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন নিখিল। টলিউডের সঞ্জনা বন্দ্যোপাধ্যায়ও নিখিলের বস্ত্র বিপণির হয়ে নিয়মিত শ্যুট করেন। কিন্তু সেই তালিকায় হঠাৎ শ্রাবন্তীর নাম যোগ হল কী ভাবে? আনন্দবাজার অনলাইনকে নিখিল বলেন, “শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলি ওর ভাল লেগেছিল। তাই ও শ্যুট করেছে।”

শ্রাবন্তী এবং নুসরতের বন্ধুত্ব কারও অজানা নয়। মাঝেমধ্যেই একসঙ্গে ঘরোয়া পার্টি করতে দেখা যায় তাঁদের। নুসরত অন্তঃসত্ত্বা থাকাকালীনও শ্রাবন্তী সব সময় তাঁর পাশে ছিলেন। অথচ ‘বিয়ে’ নিয়ে প্রকাশ্য বিতণ্ডার পরেও শ্রাবন্তী তাঁর বান্ধবীর প্রাক্তনের সঙ্গে কাজ করছেন। বলাই যায়, পেশার খাতিরে নিখিলের সঙ্গে নতুন সমীকরণ তৈরি হল শ্রাবন্তীর।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet