1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ফুসলিয়ে নাবালক’কে বিয়ে, জোর পূর্বক শারীরিক সম্পর্কে তরুণী গ্রেপ্তার


নাবালককে বিয়ে করে দিনের পর দিন জোর করে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ভারতের তামিলনাড়ুর। অভিযুক্ত তরুণী সেখানকার কোয়েম্বাটুর জেলার বাসিন্দা। ওই শহরের একটি পেট্রোল পাম্পে কাজ করতেন তিনি। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। গেল এক বছরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান। পরে বিয়েও সেরে ফেলেন।

 
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার (২৮ আগস্ট) ওই কিশোর ও তরুণী কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। এর মধ্যে ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন।
  
অভিযোগে তিনি বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেছেন। প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস আইনে মামলা দায়ের করেন তিনি।
 
তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তরুণীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনাটি স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet