1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট ডেস্ক

শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

কাবুল বিমানবন্দরে হামলায় ১৩ মার্কিন সেনা নিহত


আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অনেক মানুষ হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

frd

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলায় তাদের ১৩ জন সেনা নিহত হয়েছেন। তার মধ্যে ১০ জন মেরিন সেনা ও একজন নৌ ডাক্তার রয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। মার্কিন মুখপাত্র জন কিরবি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন।

তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় নিহতের সংখ্যা ২০। হামলায় তাদেরও যোদ্ধা নিহত হয়েছেন। এ বিষয়ে তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলায় এ পর্যন্ত ১৩ থেকে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫২ জন।

এদিকে কাবুল হাসাপাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের সংখ্যা ৬০। আর আহতের সংখ্যা ১৫০।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে প্রথম হামলাটি হয় বিমানবন্দরের অ্যাবেই গেটের কাছে। আর অপরটি হয় বিমান বন্দরের নিকটস্থ ব্যারন হোটেলের কাছে। দুটিই ছিল আত্মঘাতী বোমা হামলা ছিল।

 

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet