1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

২০২০ইং অর্থবছরে আয়-ব্যায়ের হিসাব দিল “বিএনপি”


নির্বাচন কমিশনে (ইসি) ২০২০ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার কাছে আয় ও ব্যয়ের হিসাব জমা দেন।
এরপর এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। ব্যয় এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা, যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।
 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা যায়,  ২০১৯ সালে বিএনপির আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। ওই বছর আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা। ২০১৮ সালে দলটির আয় হয়েছিল ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। ব্যয় হয়েছিল ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। তখন দলের ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা উদ্বৃত্ত ছিল।


২০১৭ সালে দলটির আয় ছিল ৯ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা এবং ব্যয় ছিল ৪ কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ২০১৬ সালে দলটির আয় হয়েছিল ৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা। ২০১৫ সালে বিএনপির আয় ছিল ১ কোটি ৭৩ লাখ তিন হাজার ৩৬৫ টাকা এবং ব্যয় ছিল ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা। ২০১৪ সালে আয় ছিল দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। ২০১৩ সালে দলটির আয় ছিল ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা এবং ব্যয় ছিল ৭৬ লাখ পাঁচ হাজার ৭৬২ টাকা।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতাকর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় অ্যাকাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet