নিউজ পয়েন্ট সিলেট
শনিবার, ১৪ আগস্ট, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, ১৫ই আগষ্ট রবিবার সকাল- ৯.৩০ ঘটিবার সময়, দক্ষিণ সুরমা উপজেলাস্থ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্প অর্পন করা হবে। এতে উপস্থিত থাকবেন আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জননেতা হাবিবুর রহমান হাবিব। এতে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত প্রত্যেকটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার জন্য আহবান করেছেন এবং
বিকাল- ৩.০০ ঘটিকার সময় চন্ডিপুলস্থ নিয়ামাহ টাওয়ার এর সামনে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল ও শিরনি বিতরন এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব। উক্ত শোক দিবসের অনুষ্টানে সর্বস্থরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব সাইফুল আলম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ।
প্রেস বিজ্ঞপ্তি।