1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

খুলনায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সুনামগঞ্জে হিন্দু যুব মহাজোট ও ছাত্র মহাজোটের বিক্ষোভ


বিশেষ প্রতিনিধি::  খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘু বাড়ি ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট এর প্রতিবাদে
সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোট।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শোভন দেব, সুনামগঞ্জ জেলা যুব মহাজোট এর আহবায়ক কৃষ্ণ কর, যুগ্ম আহবায়ক মানবেন্দ্র দাস শুভ, সদস্য সচিব শৈলেন সূত্রধর প্রমুখ।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সৌরভ ঘোষ সাগর, সাধারণ সম্পাদক সুব্রত দাস, যুগ্ম আহবায়ক লিপ্টু দাস সুজন প্রমুখ।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet