1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

৩কোটি টাকার যে গাড়ি বিক্রি হয়নি, সে গাড়ি কিভাবে অন্যজনের হয়- এফবিসিসিআই


মাদকসহ একাধিক মামলায় গ্রেফতার ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। এর মধ্যে তিনি তিন কোটি টাকা দামের মাসেরাতি ব্র্যান্ডের একটি গাড়িরও মালিক বলে আলোচনা রয়েছে। নীল রঙের ওই গাড়িটি তিনি উপহার পেয়েছেন বলেও ছড়িয়েছে বিভিন্ন মহলে।

তবে যে গাড়িটি নিয়ে এত গুঞ্জন, সেই গাড়িটি না-কি বিক্রিই হয়নি। টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য অটো মিউজিয়াম নামে একটি প্রতিষ্ঠানের শো-রুম থেকে নিয়ে গিয়েছিলেন পরীমনি। টাকা পরিশোধ না করায় পরদিনই শো-রুমে ফিরিয়ে নেয়া হয় মাসেরাতির গাড়িটি। সেই গাড়ি এখনো অটো মিউজিয়ামের গুলশানের শো-রুমে রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সাংবাদিকদের কাছে এমনটিই দাবি করেন অটো মিউজিয়ামের কর্ণধার ও ব্যবসায়ী নেতা হাবিব উল্লাহ ডন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ‘যে গাড়ি বিক্রি হয়নি, সে গাড়ি কিভাবে অন্যজনের হয়। ওই নারী (পরীমনি) আমাদের শো-রুমের জিএমের কাছ থেকে টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য গাড়িটি নিয়েছিলেন। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে কিনবেন জানিয়েছিলেন। তার অ্যাডভান্স টাকা দেয়ার কথা ছিল, কিন্তু পরদিন সেটা দিতে পারেননি। পরে শো-রুমের জিএম তাকে গাড়িটি ফেরত দিতে বলেন। পরের দিনই তিনি ফেরত দেন গাড়িটি।’

অটো মিউজিয়ামের মালিক বলেন, ‘গাড়ি ফেরত দিলেও পরে শুনলাম, ওই নারী গাড়ির ছবি উঠিয়ে ফেসবুকে দিয়েছেন। তিনি ছবি তুললেন না-কি তুললেন না এটা দেখার বিষয় নয়। কারণ দেখা যায়, শো-রুম থেকে ১০টা গাড়ি টেস্ট ড্রাইভের জন্য যায়। এর মধ্যে থেকে হয়তো দুটি গাড়ি বিক্রি হয়, বাকি ফেরত আসে।’

এর আগে গত বছরের ২৪ জুন পরীমনির ব্যবহৃত টয়োটা হ্যারিয়ার মডেলের সাদা রঙের গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সেটির ছবি নিজের ফেসবুক পেজে দিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, ‘গুড মর্নিং’।

পরদিন ২৫ জুন পরীমনি ফেসবুকে নীল রঙের নতুন গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। শো-রুমের নম্বর প্লেটযুক্ত (ঢাকা-শ/৪৬২) গাড়িসহ পোস্টে লিখেন, ‘নয়া প্রেমিক- ফার্স্ট ডেট’ আর হ্যাশট্যাগ দেন মাসেরাতি।

ইতালিয়ান কোম্পানি মাসেরাতির এই গাড়িটিই পরীমনি কিনতে চেয়ে না পারলেও পরে তারই বলে প্রচার হয়ে যায়। যদিও একাধিক মামলায় গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত পরীমনি তার সাদা রঙের টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো ঘ-১৫-৯৬৫৩) গাড়িটি ব্যবহার করে আসছিলেন।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet