1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অবশেষে মুক্তি পাচ্ছেন স্যামসাং প্রধান যে ইয়ং লি


আড়াই বছর ধরে জেলখানায় আছেন মাল্টিন্যাশনাল কোম্পানি স্যামসাংয়ের প্রধান জে ইয়ং লি। ঘুষ এবং দুর্নীতির অভিযোগে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে এবার মুক্তি পেতে যাচ্ছেন লি।

মুক্তি পাচ্ছেন স্যামসাং প্রধান
২০১৭ সালের ফেব্রুয়ারিতে লি গ্রেপ্তার হয়। লির বিরুদ্ধে সবথেকে মারাত্মক অভিযোগ ছিল সে প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছিল। তার গ্রেপ্তারির পরেই বিশ্ববাজারে স্যামসাংয়ের শেয়ার ০ দশমিক ২ শতাংশ পতন হয়েছিল সেই সময়ে।
তবে সোমবার (৯ আগস্ট) বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, চলতি সপ্তাহে তাকে ‘জাতীয় অর্থনীতির স্বার্থে’ প্যারোলে মুক্তি দেওয়া হবে।
উল্লেখ্য, লি বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছিল। মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছিল লি। স্যামসাং গ্রুপের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল, সত্য উদ্ঘাটনে যথাসাধ্য চেষ্টা করা হবে।
লি ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের ১৮৮তম ধনী ব্যক্তি। সম্পত্তির পরিমাণ ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet