1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

করোনা মোকাবেলায় দেশের সকল জেলার ইউনিয়ন পরিষদে ১৬ কোটি টাকা বরাদ্ধ


দেশের ইউনিয়ন পরিষদগুলোতে প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ মোকাবিলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাধারণ জনগণের মাঝে মাস্ক সরবরাহ এবং কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার জন্য এই ব্যয় বরাদ্দ হবে বলে জানা গেছে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বরাবর পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় ইউনিয়নের অগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ মোকাবিলায় স্থানীয় সরকার মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী বরাদ্দকৃত এই অর্থছাড় করা হয়।
অর্থ বিভাগের ১ আগস্টের অর্থ ছাড়ের সম্মতির পরিপ্রেক্ষিতে চলতি ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন বাজেটে “ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা” শীর্ষক থেকে (কোড নং-২২১০০০৭৪০) এর অনুকূলে বরাদ্দ করা ৫০০ কোটি (পাঁচশত কোটি) টাকা হতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়।
ইউনিয়নের অগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড-১৯ মোকাবিলায় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী খাতে বরাদ্দকৃত ১০০ কোটি টাকা হতে সাধারণ জনগণের মাঝে মাস্ক সরবরাহ এবং কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনার ব্যয় নির্বাহের জন্য ১৫ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকা ছাড় করতে নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, দেশের প্রায় সকল জেলায় এ বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের জন্য ২১ লাখ ৭০ হাজার টাকা, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের জন্য ৬৬ লাখ ৮৫ হাজার টাকা, রাজশাহী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদের জন্য ২৫ লাখ ২০ হাজার টাকা, রংপুর জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের জন্য ২৬ লাখ ৬০ হাজার টাকা।

খুলনা জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদের জন্য ২৩ লাখ ৮০ হাজার টাকা, নারায়ণগঞ্জ জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের জন্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা, গজীপুর জেলার ৩৯টি ইউনিয়ন পরিষদের জন্য ১৩ লাখ ৬৫ হাজার টাকা, মাদারীপুর জেলার ৬০টি ইউনিয়ন পরিষদের জন্য ২১ লাখ টাকা।
গোপালগঞ্জ জেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের জন্য ২৩ লাখ ৪৫ হাজার টাকা, ময়মনসিংহ জেলার ১৪৫টি ইউনিয়ন পরিষদের জন্য ৫০ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এভাবেই দেশের প্রায় সকল জেলার ইউনিয়ন পরিষদের অনুকূলে এই বরাদ্দ দেওয়া হয় বলে জানা গেছে।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet