1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে সিলেট নগরীতে মাস্ক বিতরণ


 নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ আজ রোজ মঙ্গলবার (৮ আগস্ট ২০২১ইং) “সিলেট জেলা ছাত্রলীগ” এর উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে, মাজার প্রাঙ্গনে  বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সচেতনতা সৃষ্টি করতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে ‘মাস্ক বিতরণ’ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত মাস্ক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ- সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য- এমপি শফিকুর রহমান চৌধুরী।

উক্ত মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির,  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য-  মোশাহিদ আহমেদ,  সিলেট জেলা ছাত্রলীগ নেতা- সৈয়দ শিপু, মারুফ আহমেদ, সাঈদ শাকিল, সানি, জুবায়ের, রকি সহ প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনসাধারণের মাঝে করোনাকালীন সচেতনতা, সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও সরকারের দেওয়া নিয়ম মেনে চলার জন্য পরামর্শ দিতে হবে। মনে রাখতে হবে করোনা থেকে নিজ, জাতি, দেশ ও পরিবারকে সুরক্ষা রাখতে সচেতনতার বিকল্প নেই।

তিনি আরও বলেন, এই করোনার সময়ে ছাত্রলীগ তথা সিলেট জেলা ছাত্রলীগের  ভূমিকা অগ্রগণ্য। বিগত বছরের শুরু থেকে এখন পর্যন্ত সবসময় ছাত্রলীগ কর্মীরা জাতির পিতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ওরা সর্বদা যথাসাধ্য জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে সিলেট জেলা ছাত্রলীগের হয়ে আমার মোশাহিদ আহমেদ সেও এবং সিলেট জেলা ছাত্রলীগ পরিবার করোনা মোকাবেলায় সবসময়ই বদ্ধপরিকর।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet