1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট (Shobuj Sharma)

রবিবার, ২৫ জুলাই, ২০২১

হাসি-আড্ডায় নিউজ পয়েন্ট সিলেটঃ ১ম পরিবেশনা


হাসি-আড্ডায় নিউজ পয়েন্ট সিলেটঃ ছেলে নতুন বিয়ে করেছে। বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি যাবে। ছেলের বুদ্ধি-শুদ্ধি একটু কম। তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিচ্ছেন।

সপ্তাহের রসালাপ : শ্বশুরের সঙ্গে বোকা জামাইয়ের কাণ্ড!

অনেক বোঝানোর পর মা বললেন, ‘তোর শ্বশুরের অসুখ। তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি, কেমন আছেন? উনি হয়তো বলবেন, ভালো। তখন বলবি, এইটাই তো আমাদের কাম্য।’

একটু থেমে মা আবার বললেন, ‘তারপর তিনি কী পথ্য নিয়েছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন। তুই তখন বলবি অতি উপাদেয় পথ্য। রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি।’

ছেলে মাথা নাড়ল। মা এবার বললেন, ‘তারপর জিজ্ঞেস করবি, কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো, দারুণ ডাক্তার, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন!’

সবশেষে মা বললেন, ‘আর সব সময় হাসি হাসি মুখ করে থাকবি কেমন?’ হুম। ছেলে ঘাড় নেড়ে বেরিয়ে পড়ল।

শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করল, ‘কেমন আছেন বাবা?’ শ্বশুর বললেন, ‘আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি।’

এ কথা শুনে জামাই বলল, ‘এটাই তো আমাদের কাম্য। তা কী পথ্য নিচ্ছেন এখন?’ শ্বশুর চটে গিয়ে বললেন, ‘ঘোড়ার ডিম।’
তা শুনে জামাই বলল, ‘বাহ, বাহ, অতি উপাদেয় পথ্য। রোজ খেলে ভালো হয়ে যাবেন আশা করি।’

এরপর আবার হাসতে হাসতে জামাই বলল, ‘তা, ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন?’ শ্বশুর আরও চটে গিয়ে বললেন, ‘যম।’ জামাই বলল, ‘খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার। আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন।’

আপেলের সঙ্গে মোটরবাইক ফ্রি
রামিম এক আপেল বিক্রেতার কাছ থেকে আপেল কিনে বাড়ি চলে গেল। পরদিন আবার সেই আপেল বিক্রেতার কাছে গিয়ে বলল—
রামিম: দাদা, কী আপেল দিয়েছেন! আপেল থেকে পোকা বেরিয়েছে। এ আপেল তো ভালো নয়!
ফল বিক্রেতা: দাদা, নিয়ে যান। লাকি ড্র চলছে। গতকাল একটা আপেল থেকে মোটরবাইক বেরিয়েছিল।

ফোন ধরল প্রেমিকার ছেলে
বান্ধবীরা মিলে রেস্টুরেন্টে খেতে গেছে। পাশের টেবিল থেকে কথোপকথন ভেসে এলো—
ছেলে: সত্যি করে বলো না, তুমি কি বিবাহিতা?
মেয়ে: কেন? কী হয়েছে?

ছেলে: না প্লিজ বাবু সত্যিটা বলো না, আমার বড্ড টেনশন হচ্ছে!

মেয়ে: না। ইয়ে মানে মানে…
ছেলে: কি মানে মানে করছো, বুঝেছি হয়য় নি। আচ্ছা কাল রাতে তোমার ফোন কে ধরেছিল? তোমার হাজবেন্ড?
মেয়ে: ছি! আরে নাহ ও তো আমার ছেলে।
ছেলে: ও, তাই বলো! (আকাশ ভেঙ্গে মাথায়)

স্কুলের কম্পিউটার চুরি
আমাদের স্কুলের কম্পিউটার একবার চুরি হয়ে গেল। এ কথা শুনে আমাদের হেড স্যার তো অবাক! তিনি কম্পিউটার রুমে গিয়ে কম্পিউটারের মনিটর দেখে বলে উঠলেন, ‘কই কম্পিউটার চুরি হয়েছে? এই তো কম্পিউটার।’

আসল ঘটনা হলো, চোর মনিটর ছাড়া সবই নিয়ে গিয়েছিল।

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের  নিয়মিত এ আয়োজনে। আপনার মজার গল্প, জোকস, কৌতুক ইত্যাদি হাস্যরসাত্বক যেকোনো কিছু পাঠিয়ে দিন  shobujsharma46@gmail.com ঠিকানায়।
আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet