1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

বগুড়া জেলার প্রতিভাবান লেখিকা- সাদিয়া প্রধানের লেখা কবিতা “কদাকার”


নিউজপয়েন্ট সিলেট সাহিত্য ডেস্কঃ সিলেটে’র জনপ্রিয় সংবাদমাধ্যম ‘নিউজ পয়েন্ট সিলেট’ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলার লেখিকা (কবি) সাদিয়া প্রধান ‘এর লেখা কবিতাঃ-

“কদাকার”

সাদিয়া প্রধান

রাজকুমারী নইরে আমি নইরে কনো পরী

তোর আকাশের ফেলনা ঘুরি ইশারায় রোজ উড়ি।

তাজমহল ও নাইরে আমার আছে কালো মুখ

সবার কাছেই ঘৃণা আমি, তাই পাইনি সুখ।

আমার রূপের নাইরে ছিরি বাঁধে বুকে ভয়

দেখতে আমি কদাকার তাইতো লোকে কয়।

ভয় করে তোর দেখলে এ মুখ ঘুম আসে না রাতে

এ জীবনে আসলি কেন, ঘর বাঁধলি সাথে।

একা আমি ছিলাম ভালো শান্তি ছিলো মনে

তোর মায়াবী প্রণয় বিষে ক্ষয় ধরেছে প্রাণে।।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet