নিউজ পয়েন্ট সিলেট
মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
নিউজ পয়েন্ট সিলেট ডেস্কঃ পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে লালাবাজার ইউ/পি’র ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ তথা লালাবাজার ইউনিয়নবাসী সহ দেশে এবং বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, জাতীয় শ্রমিক লীগ লালাবাজার ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল আযহার আগমন, ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা,সকল শোকের ছায়া।
তিনি বলেন, প্রিয় শুভাকাঙ্ক্ষী,বন্ধুবান্ধব,আত্মীয়-স্বজন সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা- সবার প্রতি অফুরন্ত ভালবাসা ও শুভ কামনা রইল।
আগামীকাল উদযাপিত হবে (কোভিড-১৯) মহামারী কালের চতুর্থ ঈদ পবিত্র ঈদ-উল-আযহা।
মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
করোনা নামের এই অজানা গজবের কবল থেকে
বিশ্ব জাহানের মালিক এখন পর্যন্ত সুস্থ রেখেছেন-
আমিন
(ঈদের আনন্দ হউক প্রত্যেক প্রাণে)
স্বাস্থ্যবিধি মেনে সবার সাথে ঈদ উদযাপন করুন।
ভালো থাকুন-সুস্থ থাকুন-
“ঈদ মোবারক”