1. joyantagoswami7165@gmail.com : Joyanta Goswami : Joyanta Goswami
  2. faisalyounus1990@gmail.com : Developer :
  3. newspointsylhet@gmail.com : News Point : News Point
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

নিউজ পয়েন্ট সিলেট

সোমবার, ১৯ জুলাই, ২০২১

সিলেটে স্ত্রীর মৃত্যুর শোকে ৩০ মিনিটের মধ্যেই স্বামীর মৃত্যু


সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর অধাঘন্টার ব্যবধানে শোকে মারা গেলেন স্বামীও। একইসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার খাজান্সি ইউনিয়নের পশ্চিম রহিমপুর গ্রামে এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

জানা যায়, রহিমপুর গ্রামের ছবর আলী (৮০)র স্ত্রী আনিছা বেগম (৭৫) রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। বিকেলে অনেক স্বাভাবিক শরীর নিয়েই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি। তখন স্বামী ছরব আলীও চিকিৎসা নিতে সিলেট শহরে উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে মোবাইল ফোনে তাকে স্ত্রীর মৃত্যু সংবাদ জানানো হলে, শোকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ধারণা করা হচ্ছে, স্ত্রী মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট এ্যাটাকে মারা যান স্বামী। মৃত্যুকালে তারা ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ছবর আলীর ছোটভাই আঞ্জব আলী জানান, রোগে ভূগলেও তারা স্বামী-স্ত্রী দুজনই স্বাভাবিক ছিলেন। পরিবারের সবার সাথে কথা বলেই বিকেলে তারা পৃথক ভাবে ডাক্তার দেখাতে যান। এক পর্যায়ে সন্ধ্যায় প্রথমে স্ত্রী ও পরে আধা ঘন্টার ব্যবধানে স্বামীও মারা যান।

আপনার মতামত দিন
এই বিভাগের আরও খবর

সিলেটের সর্বশেষ
© All rights reserved 2020 © newspointsylhet