নিউজ পয়েন্ট সিলেট
রবিবার, ১৮ জুলাই, ২০২১
বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার বৃহত্তর নাজির বাজার এলাকার একঝাক তরুণদের দ্বারা গঠিত, সামাজিক সংগঠণ “দীপ্ত সমাজ কল্যাণ যুব সংঘ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) বিকেল ৩.০০ ঘটিকার সময় সংগঠণের নাজির বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে শুভ উদ্বোধনী অনুষ্টান এবং এ উপলক্ষে বিপুল সংখ্যক পথচারীদের মধ্যে করোনা জনসচেতনতায় সেইফটি প্যাক বিতরণ করা হয়।
দীপ্ত সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জাকিরুল ইসলাম কামরান এর সভাপতিত্বে এবং শফিউল আলম শফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় বৃহত্তর নাজির এলাকার গণ্যমান্য সমাজকর্মীবৃন্দ যথাক্রমে- রৌশন আহমদ মেম্বার, সুমিম আহমদ, হেলাল আহমদ, আব্দুল হোসেন, আবু সাঈদ হিরণ, রাশেদুল ইসলাম রাসেল, মশাহিদ আলী, তারেক আহমদ, জয়ন্ত গোস্বামী, শহীদ আলী, সুহেল আহমদ।
উপস্থিত ছিলেন, দীপ্ত সমাজ কল্যাণ যুব সংঘের সহ-সভাপতিঃ ডাক্তার ইমরান,
সহ-সভাপতিঃ সুয়েব আহমদ,
সাধারণ সম্পাদকঃ অজি আহমদ, সহ-সাধারণ সম্পাদকঃ ওয়াহিদুর রহমান,
সহ-সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদকঃ মিলন দেব নাথ,
সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,কোষাধক্ষ্যঃ তোফায়েল আহমদ, সহ-কোষাধক্ষ্যঃ শাহ কামরান,
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ পাবেল আহমেদ,
সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ আব্দুল মুমিন,
দপ্তর সম্পাদকঃ মিঠুন খাঁন,
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ আমিনুল ইসলাম টিপু,
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ জামিল আহমদ,
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ হাফিজুর রহমান রুমন, ধর্ম বিষয়ক সম্পাদকঃ হাফিজ ফাহেদুর রহমান রাহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে সালমান আহমদ, সাব্বির মিয়া, জাবের মিয়া, জাহান আহমদ, তমজিদ মিয়া, ইকবাল হুসাইন, মামুন আহমদ, ওয়াহিদুর রহমান লিমন এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।